প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় এক বছরের নানা বিতর্ক ও আইনি লড়াইয়ের পর, জনপ্রিয় অভিনেতা কিম সু-হিউন আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন দক্ষিণ কোরিয়ায়। এটি তার দেশের মাটিতে দীর্ঘদিন পরের প্রথম কাজ হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর, ভক্ত ও বিনোদন দুনিয়ার সকলের নজর এখন তার স্থগিত হয়ে থাকা অন্যান্য বড় প্রজেক্টগুলোর দিকে।
কোরিয়ান সংবাদমাধ্যম হানকুক ইলবোর বরাত দিয়ে কিম সু-হিউনের এজেন্সি গোল্ডমেডেলিস্ট জানিয়েছে যে, আগামী ১৪ই জুলাই কিম সু-হিউন দক্ষিণ কোরিয়ায় একটি ফিলিপিনো ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করবেন।
এদিকে, প্রয়াত অভিনেত্রী কিম সে-রনের সাথে অতীতের সম্পর্ক নিয়ে গুরুতর কিছু অভিযোগ উঠার পর, কিম সু-হিউন লোকচক্ষুর আড়ালে চলে যান। অভিযোগের মধ্যে ছিল যে, ওই অভিনেত্রীর অপ্রাপ্তবয়স্ক বয়স থেকে তাদের সম্পর্ক ছিল এবং আর্থিক লেনদেন নিয়ে সু-হিউন তাকে চাপ দিয়েছিলেন।
তবে, এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কিম সু-হিউন এসব দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, তাদের সম্পর্ক প্রাপ্তবয়স্ক হওয়ার পর শুরু হয়েছিল।
নিজের সম্মান রক্ষার্থে, কিম সু-হিউন আইনি পদক্ষেপ নেন এবং ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে একটি ইউটিউব চ্যানেলের প্রধান এবং ওই অভিনেত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। সেই সাথে তিনি বিপুল অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেন।
গত মে মাসে পুলিশ তদন্ত করে প্রমাণ পায় যে, কিম সু-হিউনের বিরুদ্ধে ছড়ানো অডিও রেকর্ড ও চ্যাটিংয়ের বার্তাগুলো এডিট বা কারসাজি করা ছিল। এর পরে মূল অভিযুক্ত ইউটিউবারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
এই বিতর্কের কারণে সু-হিউনের বেশ কিছু ব্র্যান্ড চুক্তি গত এক বছরে বাতিল হয়ে যায়, এবং তার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘নক-অফ’-এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে যায়। তবে সত্য সামনে আসার পর, কিম সু-হিউনের এজেন্সি তার কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সাথে, সঠিক তদন্তের জন্য পুলিশ ও বিচার বিভাগকেও ধন্যবাদ জানিয়েছে তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন