প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮২ পেয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি সম্পন্ন করেছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী হিসেবে তার এই অভূতপূর্ব একাডেমিক সাফল্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম আজ রবিবার তাকে অভিনন্দন জানান।
সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘৩.৮২ সিজিপিএ (আউট অব ৪) নিয়ে মাস্টার্স সম্পন্ন করায় ঢাবি ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্নাকে অভিনন্দন ও শুভেচ্ছা।’
এছাড়া, সাবিকুন নাহার তামান্না নারী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় একজন সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, সম্মান ও সমান সুযোগের জন্য লড়াই করে আসছেন। তার বিশ্বাস, একটি ন্যায়নিষ্ঠ ও মানবিক ক্যাম্পাস তখনই গড়ে উঠবে যখন নারী শিক্ষার্থীরা ভয়মুক্ত পরিবেশে নিজেদের মেধা, প্রতিভা ও স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে। ২০১৫ সালে বাবার চাকরির কারণে গাজীপুরে গিয়ে একটি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হন সাবিকুন নাহার তামান্না এবং সেই স্কুল থেকেই এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে এইচএসসি পরীক্ষাতেও তিনি জিপিএ-৫ অর্জন করেন, যা তার নেতৃত্বের পরিচায়ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন