প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এবং দীর্ঘদিনের বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুই দেশকে সশস্ত্র সংঘাত বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমস্যাগুলোর সমাধানের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে পাকিস্তানের সীমান্ত এলাকায় সাম্প্রতিক বিমান হামলাকে 'দুঃখজনক ঘটনা' হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে, সোমবার জাতিসংঘ জানায়, ওই হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আফগান তালেবান উভয় পক্ষই আরও বেশি মানুষের মৃত্যুর দাবি করেছে। যদিও তারা সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানায়নি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেছে, ইসলামাবাদ ও কাবুলের উচিত দ্রুত সশস্ত্র সংঘাত বন্ধ করা। একই সঙ্গে, দুই দেশের মধ্যে যেসব বিরোধ বিদ্যমান, সেগুলো রাজনৈতিক আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধান করা প্রয়োজন।
এদিকে, পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের ভেতরে কিছু জঙ্গি গোষ্ঠী আশ্রয় পাচ্ছে, যারা পাকিস্তানে হামলার পরিকল্পনা ও পরিচালনা করছে। তবে আফগান তালেবান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য হলো, জঙ্গিবাদ পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা এবং এ জন্য আফগানিস্তানকে দায়ী করা যথার্থ নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন