প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের মাইক্রোবাস আটকে ইজারার টাকা আদায়ের অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীযাবাদ মোড়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
অভিযুক্ত নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। আলীযাবাদ মোড়ে পৌঁছানোর পর ইজারাদারের লোকজন গাড়িটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন। সাংবাদিকরা জানালে যে গাড়িটি জরুরি পরিষেবার আওতাধীন এবং টোলমুক্ত, তারা তা মানতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবকে ডেকে আনা হয়।
বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন এবং মারমুখী আচরণ করেন। এ সময় তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে পৌরসভার ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও এবং এমপি মহোদয় ইতোমধ্যে ইজারা বাতিলের কথা বলেছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম জানান, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি পৌর ইজারা বাতিলের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করে বলেন, "আমার কোনো ভাতিজা নেই। মিথ্যা পরিচয় দিয়ে যারা এ ধরনের অপকর্ম করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। আমি পৌর কর্তৃপক্ষকে অবিলম্বে এই ইজারা বাতিল করার নির্দেশ দিয়েছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন