প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান ও চেকপোস্ট পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার একটি বিশেষ আভিযানিক দল মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগর, তিন মঠ, দারোগারহাট বাজার ও মুশুরিয়া বাজারসহ থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে নজরদারি এবং বিভিন্ন যানবাহন ও ব্যক্তিকে চেক করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য প্রদান করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন