প্রিন্ট এর তারিখঃ ২৬শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ২৬শে অক্টোবর, ২০২৬ইং; ১২:০৬ এম
রাজবাড়ীতে টাপেন্টাডলসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড
রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ী এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মো. আশিকুজ্জামান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার গুদিবাড়ী এলাকার হারেজ আলী শেখের ছেলে বাবু আলী শেখ (৪০), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর এলাকার শাহেজ মল্লিকের ছেলে জনি মল্লিক (২৫) এবং রাজবাড়ী সদর উপজেলার খোশবাড়ী এলাকার হোসেন মোল্লার ছেলে অনিক মোল্লা (২৫)।
অভিযানকালে তাঁদের দেহ তল্লাশি করে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত বাবু আলী শেখ ও জনি মল্লিককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অনিক মোল্লাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"