প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে মূল্যতালিকা না থাকার এবং বিক্রয়মূল্যের রশিদ সংরক্ষণে অবহেলার জন্য নিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এই অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী। অভিযানের সময় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আওতায় নিপা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে পণ্যের বিক্রয়মূল্যে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন