প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে নাঈম হাওলাদার (৩০) নামে একজন বাসের হেলপার নিহত হয়েছেন। তার সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নাঈম ইউনিক বাসের হেলপার হিসেবে কাজ করতেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজর মো. জাহিদুল ইসলাম জানান, নাঈম ইউনিক গাড়ির হেলপার ছিলেন। বিকেলে সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। সায়েদাবাদ জনপদ মোড়ে আসার পর নাঈম বাসের দরজার পাশ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত নাঈমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামে অবস্থিত। তিনি গ্রামের বাড়িতে থাকতেন। তার আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানালেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন