প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিজিবি চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৭ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে। আজ দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য বাসস’কে জানায়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে নেশা জাতীয় সিরাপ, মদ, হেরোইন, ওষুধ, কসমেটিকস এবং কম্বল।
বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ রাজ মামুদ বাসস’কে জানান, সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে দর্শনা, বাজিতপুর, মুন্সিপুর এবং আইসিপি’র বিজিবি টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মালামাল আটক করে।আটককৃত মালামালের মধ্যে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ বোতল মদ, ৩০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৪৪০ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১০ হাজার ৮শ’ পিস ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৩৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ২৫ পিস চকলেট, ১ পিস কম্বল এবং ১টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বাসস’কে বলেন, "দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন