প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করেছে, যারা মাদককারবারি এবং ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সায়মা আক্তার (১৯), সুমি বেগম (২৩), শরীফ হোসেন (৩৩), মো. আরিফ (২৮), মো. রমজান হোসেন (৩৫)। গৌরীপুর এলাকার এজাহারনামীয় আসামি মো. আল আমিন হোসেন (৪৫) এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানা গ্রেপ্তার হয়েছেন।
মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আজিজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই আবুল কাওসার, এসআই আরিফুর রহমান, এসআই দিবাকর বড়ুয়া এবং এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে সায়মা আক্তার, সুমি বেগম এবং শরীফ হোসেনের কাছে ৮ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে। মো. আরিফ ও মো. রমজান হোসেনকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গৌরীপুর এলাকার এজাহারনামীয় আসামি মো. আল আমিন হোসেন নিয়মিত (মারামারি) মামলায় গ্রেপ্তার হন। এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানা গ্রেপ্তার হয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন