প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিউইয়র্কে জাতিসংঘের পুলিশিং সম্মেলনে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। কট্টর ডানপন্থী এই মন্ত্রীর সফর বাতিল হওয়ার খবরকে মানবাধিকার সংস্থা ‘হিন্দ রাজাব ফাউন্ডেশন’ স্বাগত জানিয়েছে।
শুক্রবার (৩ জুলাই) ইসরায়েলি গণমাধ্যম বেন-গভিরের সফর বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
প্রসঙ্গত, তার এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করছিলেন স্থানীয় ফিলিস্তিনি অধিকারকর্মীরা। একই সাথে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী যুদ্ধাপরাধের অভিযোগে এই ইসরায়েলি মন্ত্রীকে তদন্ত ও গ্রেপ্তার করার দাবি জানালে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
বেন-গভিরের সফর বাতিল হওয়া নিয়ে ফিলিস্তিনি অধিকার রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা হিন্দ রাজাব ফাউন্ডেশন একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘এতদিন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতারা ভাবতেন যে তারা যেকোনো অপরাধ করে পার পেয়ে যাবেন এবং এই দায়মুক্তির ভরসাতেই তারা বিশ্বজুড়ে ভ্রমণ করতেন। কিন্তু তাদের সেই প্রত্যাশা এখন শেষ হতে শুরু করেছে।’
জাতিসংঘের এই সম্মেলনে যোগ দিতে না পারা এবং আন্তর্জাতিক মহলে গ্রেপ্তারের দাবির মুখে সফর বাতিল করাকে ইসরায়েলি এই কট্টরপন্থী নেতার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন