প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের প্রতিরক্ষা খাতের অন্যতম প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN) এবং রাষ্ট্রীয় টেলিকম অপারেটর তুর্ক টেলিকম ও টিটিটি ইনোভেশনের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে তুরস্কের প্রথম নিজস্ব প্রযুক্তির স্মার্টফোন। এই ব্র্যান্ডের প্রথম তিনটি মডেল জানা যায়, ২০২৭ সালের জানুয়ারিতেই বাজারে আনা হবে।
তিনটি মডেলের মধ্যে একটি উচ্চমানের এনক্রিপ্টেড হ্যান্ডসেট সরকারি কর্মকর্তাদের নিরাপত্তার জন্য, একটি সাধারণ ক্রেতাদের জন্য সাশ্রয়ী মডেল এবং অন্যটি সর্বাধুনিক প্রযুক্তির প্রিমিয়াম ভার্সন থাকবে।
ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে তিনটি মডেলেই স্যাটেলাইট অ্যান্টেনা যুক্ত থাকবে। ডিভাইসগুলো ধুলো এবং পানিনিরোধী হবে। পাশাপাশি, জাতীয় নিরাপত্তার স্বার্থে সংবেদনশীল সফটওয়্যারগুলো দেশীয় প্রযুক্তিতে এনক্রিপ্ট করা হচ্ছে।
আসেলসান ও তুর্ক টেলিকমের যৌথ প্রকল্পটির গতিবিধি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। আইদিন এরকোচ জানান, ফোনগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা হচ্ছে, যাতে প্রসেসিং ক্ষমতা, মেমোরি ও ব্যাটারি লাইফে আন্তর্জাতিক মান বজায় থাকে।
স্মার্টফোন তৈরির প্রথম কারখানা ইস্তাম্বুলে স্থাপন করা হচ্ছে এবং আগামী এক থেকে দুই বছরের মধ্যে দ্বিতীয় কারখানা চালুর পরিকল্পনা রয়েছে। শুরুর দিকে লোকাল সফটওয়্যার থাকবে, তবে পরবর্তী সময়ে তুরস্কের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্য রাখা হয়েছে।
প্রকল্পের প্রাথমিক অগ্রাধিকার এনক্রিপ্টেড মডেলটি, যা সরকারি কর্মকর্তাদের জন্য সবার আগে ডেলিভারি করা হবে। পরে সাধারণ গ্রাহকদের জন্য এগুলো খোলা বাজারে পাওয়া যাবে। তাছাড়া, তুরস্কের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘টগ’-এর ডিজিটাল ইন্টারফেসের সাথে সংযোগের সুবিধাও থাকবে।
নতুন এই ব্র্যান্ডের নাম চূড়ান্ত করা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০২৭ সালের শুরুতে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের উপস্থিতিতে ফোনগুলোর আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন