প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : দুই সপ্তাহ আগে রোমানিয়ার উপকূলে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি জাহাজে মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। মেরামতের জন্য জাহাজটি বুলগেরিয়ায় স্থানান্তর করা হয়েছিল।
শনিবার এই তথ্য প্রকাশ করেছে দেশটির কৌঁসুলিরা।
বুলগেরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভারনার সরকারি কৌঁসুলি কার্যালয় একটি বিবৃতিতে জানায়, জাহাজের ধ্বংসাবশেষ অপসারণের সময় লাশগুলো উদ্ধার করা হয়।
সোফিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লাশগুলোর পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
কৌঁসুলিরা জাহাজটির নাম প্রকাশ করেননি। তবে তারা জানিয়েছেন, এটি সান মারিনোর পতাকাবাহী ছিল। এই তথ্যের সঙ্গে ‘ওয়াইন ট্রেডার’ নামের একটি রাসায়নিকবাহী ট্যাংকারের মিল রয়েছে। গত ১৫ অক্টোবর দানিউব নদীর মোহনায় সুলিনার প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জাহাজটিতে ড্রোন হামলা হয়েছিল।
বুলগেরিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, লাশগুলোর অবস্থা এতটাই খারাপ যে সঠিকভাবে মৃতদেহের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তার ধারণা, মৃতের সংখ্যা সম্ভবত ছয়।
হামলার পর জাহাজটির ১২ জন ক্রুর মধ্যে সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বাকি পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
অক্টোবরের শুরু থেকে রোমানিয়া ও বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে অন্তত নয়টি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ৩৪ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন