প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রোববার (১৬ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে কী কী আছে, তা দিনের শুরুতেই জানলে ভালো।
বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিকেল ৪টায় ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করবেন।
বিকেল ৩টায় উত্তরার দিয়াবাড়ি ১০ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও দিয়াবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করবেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বিকেল ৫টায় সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক মিলনায়তনে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব উপলক্ষে ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’-এর উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করবেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
সকাল ১১টায় ডিসিসিআই অডিটোরিয়ামে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট ও ট্রেড লাইসেন্স নবায়ন সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যৌথ আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে ‘Industrial Decarbonisation in the RMG Sector: How to Take it Forward?’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সংলাপের আয়োজন করেছে।
বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন