প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু ঘটেছে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) বেঙ্গালুরুর উলসুরের কনরাড হোটেলের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন নাগরিক জার্মান ও স্লোভাকিয়ার ছিলেন বলে জানা গেছে। সুইমিং পুলে ওই দুই বিদেশি নাগরিককে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে হোটেলের দুই কর্মচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক।
নিহত জার্মান নাগরিকের নাম আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস (৫৭), যিনি লুফথানসা এয়ারলাইনসের কর্মী ছিলেন। অপরদিকে, প্রাণ হারানো স্লোভাক নাগরিকের নাম জুরাজ হরভাট (৪৫), যিনি প্রযুক্তি জায়ান্ট আইবিএম-এর একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
এনডিটিভির তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিং পুলে সাঁতার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহত জার্মান নাগরিকের সিলভিয়া অটোয়া পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীরা সুইমিং পুল থেকে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পরে ডুবে যান।
সুইমিং পুলের যথাযথ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মৃত্যু ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বেঙ্গালুরু পুলিশ জানায়, এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য হোটেল কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন