প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের প্রথম সাড়ে ৯ মাসের মধ্যে মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের কারণে ৬০ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক লোকমান এফেন্দি রামলি নিশ্চিত করেছেন যে, আটককৃতদের মধ্যে ৪৫ হাজারেরও বেশি নাগরিক ইতোমধ্যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে অন্তত ১ লাখ ৪৬ হাজার বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এই সময়ে অভিবাসন বিভাগ প্রতিদিন গড়ে ৩৮টিরও বেশি অভিযান পরিচালনা করেছে।
অভিবাসীদের আটক এবং বহিষ্কারের পদক্ষেপ মূলত বৈধ কাগজপত্র বা কাজের পারমিট না থাকা, ভিসার মেয়াদ অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং সোশ্যাল ভিজিট ভিসায় এসে অবৈধভাবে কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে নেওয়া হয়েছে।
এদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সম্প্রতি কুবাং কেরিয়ান এলাকার একটি নির্মাণস্থল থেকে ৫৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। একইসাথে জোহর বাহরু এবং কুয়ালালামপুর থেকে আসা ১০ জন মিয়ানমারের নাগরিককে অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা করার সময় এক মানবপাচারকারীসহ আটক করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন