প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশ মা ও ছেলের মৃতদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে।
মঙ্গলবার বিকেলে বজরা কঞ্চিবাড়ী গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফুল বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত মা আঁখি বেগম (৩৫) এবং ছেলে আদিল (৫) কঞ্চিবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক বাবুর প্রথম স্ত্রী ও সন্তান। আব্দুর রাজ্জাক বাংলাদেশ রেলওয়েতে কর্মরত রয়েছেন।
কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম জানান, মঙ্গলবার বিকেলে আঁখি বেগমের মেয়ে পাশের নানাবাড়ি থেকে নিজের বাড়িতে আসে। ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে বিছানার ওপর মা ও ছোট ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখে। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এ সময় আঁখি বেগমের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু জানান, ঘরের ভেতর থেকে আঁখি ও তার সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের খুন করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন