প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম কানাডার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাংলাদেশে বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার সুযোগের বিষয়টিও উল্লেখ করেছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)’র সহসভাপতি ফেরদৌস আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বিবিসিসি প্রতিনিধিদল বাংলাদেশে কানাডার বিনিয়োগ সুরক্ষার জন্য একটি উপযুক্ত আইনি কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
প্রতিনিধিদলটি কানাডার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর বিভিন্ন সুযোগের কথাও তুলে ধরেছে। বিশেষ করে তৈরি পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি সেবার রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।
বিবিসিসি প্রতিনিধিরা কানাডা চীন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ পোশাক আমদানি করে উল্লেখ করে বলেন, কানাডার পোশাকের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
তারা কানাডার বৃহৎ তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং বাজারের কথাও উল্লেখ করেন। দক্ষ জনবল থাকা সত্ত্বেও বাংলাদেশ বর্তমানে এ বাজারের সামান্য অংশ দখল করে আছে বলে প্রতিনিধিরা জানান, এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে প্রয়োজনীয় পরীক্ষাগার সুবিধা না থাকার কারণে কানাডায় বাংলাদেশের চিংড়ি রপ্তানিতে যে সমস্যা সৃষ্টি হচ্ছে, তা প্রতিনিধিদলটি তুলে ধরেছে।
আলোচনায় শ্যামা বাংলাদেশে আরও বেশি কানাডীয় এফডিআই আকর্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নেওয়া উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাসও দেন।
বিবিসিসি প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে জানান, বাংলাদেশের পণ্য কানাডার বাজারে তুলে ধরার জন্য চেম্বারটি আগামী বছর কানাডায় একটি রোডশো আয়োজনের পরিকল্পনা করছে। এ উদ্যোগে তারা বাংলাদেশ সরকারের সহযোগিতা চান।
উদ্যোগটির প্রশংসা করে শ্যামা প্রতিনিধিদলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়ার জন্য বিবিসিসিকে অনুরোধ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন