প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার জিয়ানগর ব্রিজের কাছে টোল প্লাজায় একটি তুচ্ছ ঘটনার প্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। রবিবার ১৫ ডিসেম্বর ছাত্রদল নেতা সাইমুন ও তার সহযোগী শাহিন, মারুফসহ কয়েকজন মোটরসাইকেলে জিয়ানগরের দিকে রওনা দেন।
জিয়ানগর ব্রিজের টোল প্লাজায় পৌঁছানোর পর জাহিদুল ও সজিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। আহত ছাত্রদল নেতা সাইমুন অভিযোগ করেন, "পাড়েরহাট থেকে জিয়ানগর যাওয়ার পথে টোল প্লাজায় পৌঁছালে জাহিদ ও সজিবের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।" এ হামলায় সাইমুন (৩৫), শাহিন (৪০), মারুফ (৩৫), রাকিব (২৫) ও জিহাদ (২২) গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, অভিযুক্ত জাহিদ মুঠোফোনে জানান, "সাইমুন নেতৃত্বে আমাদের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে, পরে টোল থেকে আমরা সরে যাই।" ঘটনার খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন ও এসআই সঞ্জীব ঢালি আহত হন।
ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।" তিনি আরও জানান, "এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন