প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জ মহানগরের মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিতের ছেলে। এর ফলে, এই জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে যে, গত ২৮ মে তারিখে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু ঘটে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে। এখন পর্যন্ত ভর্তি রোগীর মোট সংখ্যা ১ হাজার ১৭২ জন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৯৬৯ জন এবং গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১১ জন রোগী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন