প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের হাটহাজারী অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) উদযাপিত হবে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা মহাকারুনিক গৌতম বুদ্ধ জীবিত অবস্থায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিক্ষুগণের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। এই বিভক্তির কারণে তিনি (গৌতম বুদ্ধ) দুঃখিত হয়ে পারিলেয়্ নামে একটি বনে চলে যান। সেখানে তিনি সাধনার মধ্যে নিমগ্ন হন। বুদ্ধের এই অবস্থার প্রতি লক্ষ্য করে তির্যক প্রাণী বানর তাঁকে মধু প্রদান করে আপ্যায়ন করেন। সেই বনে হস্তিরাজও বুদ্ধকে সেবা করেন। তির্যক প্রাণী বানরের মাধ্যমে বুদ্ধকে মধু দানের স্মৃতির পর থেকেই এই মধু পূর্ণিমার উদযাপন শুরু হয়।
এই ধর্মীয় উৎসবটি মহাসমারোহে এবং ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করার জন্য চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আওতাধীন আটটি বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যুষিত ১৩টি বৌদ্ধ বিহার তথা মন্দিরে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, সমবেত বুদ্ধ বন্দনা, জাতীয়, ধর্মীয় ও স্ব স্ব সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহণ, ভিক্ষু সংঘের পিন্ডদান, উপসথ শীলধারীদের মধ্যাহ্নভোজ গ্রহণ, মধু পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান, আলোক সজ্জা, বুদ্ধ কীর্তন, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা।
উপজেলার আওতাধীন পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার, বালুখালী জগৎ জোতি বৌদ্ধ বিহার, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, আরিয়া ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার, গুমানমর্দ্দন শান্তি বিহার, রুদ্রপুর ধর্মরত্ন বিহার, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার, জোবরা সুগত বিহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডা, মধ্যম মার্দাশা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন।
মধু পূর্ণিমার পরদিন রবিবার (২৭ সেপ্টেম্বর) মির্জাপুর গৌতমাশ্রম বিহারের আজীবন অধ্যক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অবৈতনিক শিক্ষক, বৌদ্ধদের পবিত্র ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক বাংলা অনুবাদ করার প্রথম উদ্যোক্তা, মুক্তিযুদ্ধের সংগঠক, পন্ডিত শান্তপদ মহাথের এর ৩৬তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সংঘদান, অস্টপরিস্কার দানানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মহান ভিক্ষু সংঘসহ উপস্থিত থাকার কথা রয়েছে। কেশব কুমার বড়ুয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন