প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেশার
মায়ের কাছে টাকা না পেয়ে তাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক ছেলে রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল নয়টার দিকে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
নিহত নিরু বেগম (৫৫) ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম ফকিরের ছেলে রবিউল ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে নেশাদ্রব্য কেনার জন্য রবিউল তার মায়ের কাছে টাকা দাবি করে। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করেন। এতে রবিউল ক্ষিপ্ত হয়ে তার মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে। ফলে নিরু বেগম মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালিয়ে রবিউল ফকিরকে গ্রেপ্তার করেন। ওসি আরও জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন