প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : ঝিনাইগাতি সীমান্ত অঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন ব্রান্ডের ভারতীয় কসমেটিক এবং একটি ট্রলি জব্দ করেছে, যার মোট মূল্য ১৭ লাখ ৫৮ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল ঝিনাইগাতি উপজেলার গজনী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ লাখ ৫৮ হাজার টাকা সমমূল্যের ভারতীয় কসমেটিক এবং পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রলি জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ বাসসকে জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানের মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। তিনি উল্লেখ করেন যে, ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন