প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আকাশ মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমন প্রতিকূল আবহাওয়া ও অলস পরিবেশের মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন জমে উঠেছে। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ঢিলেঢালা, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অলস সময় কাটানোর দৃশ্য দেখা গেছে, তবে কিছু নির্দিষ্ট কেন্দ্রে সম্পূর্ণ বিপরীত চিত্র লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মী নারী ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৪৮ নম্বর ‘দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে গিয়ে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। সেখানে পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম, তবে নারী ভোটারদের মধ্যে লাইন ও উৎসাহ ছিল উল্লেখযোগ্য।
ভোট প্রদান শেষে সাধুপাড়ার শেফালী রানী সন্তোষ প্রকাশ করে বলেন, "কেন্দ্রে এসে খুব ভালো লাগছে। পরিবেশ বেশ শান্ত ও সুন্দর, কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি।" একই কেন্দ্রে পদ্মারানী ও অঞ্জনাদের মতো অনেক নারী ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. রিজওয়ানুল হক জানান, মোট ৩ হাজার ৫ জন ভোটারের মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৬৫০টি ভোট (প্রায় ২০%) কাস্ট হয়েছে, যার বড় একটি অংশই নারী ভোটার।
উল্লেখ্য, সংসদীয় আসনটির ১৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চললেও সামগ্রিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় অনেক কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনী অলস সময় কাটিয়েছেন। তবে স্ট্রাইকিং ফোর্স কেন্দ্রে পৌঁছানোর পরই তাদের নড়েচড়ে বসতে দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন