প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে সাবরেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে। এ সময় ২ লাখ টাকা ঘুষের অর্থ জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন পাহাড়তলী সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ তথ্য প্রদান করেন।
সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাবরেজিস্ট্রি অফিসে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে ঘুষ দাবি করেন। আইনজীবী নিরুপায় হয়ে দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে তিনি দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত আবেদনও করেন।
দুদক কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন