প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের ১২তম পার্লামেন্টারি ফোরামে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অংশগ্রহণ করছেন না।
ভারতে অবস্থিত ইরানের দূতাবাস জানায়, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারবেন না। তবে গালিবাফের অনুপস্থিতির পরেও ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করবে।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস এই তথ্য জানায়। গালিবাফের অনুপস্থিতির কারণ হিসেবে উল্লেখ করা ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ব্রিকসের শীর্ষ সম্মেলন ও বিভিন্ন বৈঠকে সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় এবং কার্যকরভাবে অংশগ্রহণের বিষয়ে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই দেশটির সংসদীয় প্রতিনিধিদল ব্রিকসের সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ চালিয়ে যাবে।
২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে ব্রিকসের যাত্রা শুরু হয়। প্রথমে জোটটির নাম ছিল ‘ব্রিক’। চার বছর পর দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর এর নাম পরিবর্তন হয়ে ‘ব্রিকস’ হয়। পরবর্তীতে জোটটি আরও সম্প্রসারিত হয়।
বর্তমানে ব্রিকসের সদস্যদেশের মধ্যে রয়েছে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন