প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালীন বুধবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী, শহরটিতে রাশিয়া ধারাবাহিকভাবে হামলা করতে অব্যাহত রেখেছে। শহরে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠার আগেই প্রথম বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর আরও চারটি বিস্ফোরণ ঘটে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়ে দেন, ক্ষেপণাস্ত্র হামলায় শহরের একটি জেলায় কয়েকটি গুদামে আগুন লেগেছে। অন্য একটি এলাকায় একটি 'অনাবাসিক ভবনেও' আগুন জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিচকো পোস্ট করেছেন, ‘শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানীতে হামলা চালাচ্ছে। সবাই আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন।’ এর আগে সোমবার রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩০ জন নিহত হন। কিয়েভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থানরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের আকাশ প্রতিরক্ষা জোরদারে মিত্রদের আরও সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখে রয়েছে ইউক্রেন। রাশিয়ার পাঠানো বিপুলসংখ্যক ড্রোন মোকাবিলায় সক্ষম হলেও, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা কমে যাওয়ায় কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক হামলার নতুন কৌশল মোকাবিলায় ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন