প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘ সময় ধরে এ বিষয়ে নীরব থাকলেও, এবার তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, অন্যের নেতিবাচক মন্তব্যের মাধ্যমে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয়। অতিরিক্ত চিন্তিত হওয়ারও প্রয়োজন নেই।
গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা। এরপর তার শারীরিক গঠন ও ওজনের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনদের একাংশ। এমনকি প্রকাশ্যে আসার পরও তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। তবে এতদিন এসব মন্তব্যের জবাবে সরাসরি কিছু বলেননি অভিনেত্রী।
সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনী প্রতিষ্ঠান ‘কে বিউটি’র বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। যদিও কারও নাম উল্লেখ করেননি, তবুও তার বক্তব্যে স্পষ্ট যে, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনের চালিকাশক্তি হতে দিতে চান না তিনি।
ক্যাটরিনার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছেন কিংবা কী ধরনের ধারণা ছড়াচ্ছেন, তার ভিত্তিতে নিজের আত্মসম্মান নির্ধারণ করা ঠিক নয়। তিনি উল্লেখ করেন, সবাইকে খুশি করতে গিয়ে মানুষ নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা হারিয়ে ফেলতে পারে। নেতিবাচক মন্তব্যকে জীবনের ওপর প্রভাব বিস্তার করতে দিলে হয়তো ভয়ে থমকে দাঁড়াতে হতো, ফলে সামনে এগোনো সম্ভব হতো না বলেও জানান তিনি।
নিজের প্রতি আস্থা রাখার গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, পৃথিবী যখন আপনার প্রশংসা করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে। জীবনের সব পর্যায় এক রকম যায় না। কখনো সবকিছু মনের মতো থাকে, আবার কখনো নিজের পছন্দের অবস্থায় পৌঁছাতে সময় লাগে। তাই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত।
ক্যাটরিনার এই বক্তব্যের মাধ্যমে সন্তান জন্মের পর নারীর শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তার বার্তা স্পষ্ট, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের আত্মবিশ্বাস হারানোর কোনো কারণ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন