প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা প্রদান এবং জামাত শিবিরের দেশ বিরোধী চক্তান্তের প্রতিবাদে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রকোনা জেলা সংসদের যুগ্ম আহবায়ক শামসুল হক মাহবুব, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক হায়দার জাহান চৌধুরী, আব্দুল মতিন খান, মোজাম্মেল হক বাচ্চু, আক্কাস আলী, তরিকুল ইসলাম, আলী আজগর খান পন্নী, বোরহান উদ্দিন, পূর্বধলার আবদুল আজিজ, কেন্দুয়ার নুরুল হক, কলমাকান্দার আব্দুল বারী চান মিয়া এবং উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান। মানববন্ধন পরিচালনা করেন সুব্রত ঘোষ।
মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা প্রদান এবং জামাত শিবিরের দেশ বিরোধী চক্তান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মুক্তিযোদ্ধার লাশটি কবর থেকে তুলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবী জানান। বক্তারা স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের সম্প্রতি দেশ বিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন