প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : সদর উপজেলাকে শিশু শ্রম নিরসন ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, যা শিশুশ্রমের অবসান এবং ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার, পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু সাঈদ এই ঘোষণা প্রদান করেন।
পিরোজপুর জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং পিরোজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই শিশুশ্রম নিরসন ও ঝরে পড়া শিশু মুক্ত অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুরের এরিয়া ম্যানেজার লিন্ডা দফো।
বক্তারা অনুষ্ঠানে শিশুশ্রম নিরসন, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং তাদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন। বক্তারা শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার বাইরে থাকা শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ ও অর্জনও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন