প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মো. নাহিদ ইসলাম নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
শুক্রবার, দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
পুনর্গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসিরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে মনোনীত করা হয়েছে। সদস্যসচিব পদে আখতার হোসেন দায়িত্ব পালন করবেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব পদে আলাউদ্দীন মোহাম্মদ এবং কোষাধ্যক্ষসহ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এস.এম. সাইফ মুস্তাফিজ। অন্যান্য যুগ্ম সদস্যসচিবের মধ্যে রয়েছেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।
এছাড়া, যুগ্ম আহ্বায়ক পদে মোট ২৪ জনকে রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— অ্যাড. আবদুল্লাহ আল আমীন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুশরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।
কেন্দ্রীয় বিভিন্ন বিষয়ের সম্পাদকমণ্ডলী ও সহ-সম্পাদকমণ্ডলীর দায়িত্বও বণ্টন করা হয়েছে। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তাহসীন রিয়াজ (সহ-আন্তর্জাতিক সম্পাদক: আশরেফা খাতুন), দপ্তর সম্পাদক হিসেবে সাদিয়া ফারজানা দিনা (সহ-দপ্তর সম্পাদক: ইফতেখারুল ইসলাম), আইন সম্পাদক হিসেবে অ্যাড. জহিরুল ইসলাম মুসা (সহ-আইন সম্পাদক: অ্যাড. এরশাদুল বারি ও অ্যাড. ছাফায়েত উল্লাহ), প্রচার সম্পাদক হিসেবে জয়নাল আবেদীন শিশির (সহ-প্রচার সম্পাদক: মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন) এবং শিক্ষা সম্পাদক হিসেবে ফয়সাল মাহমুদ শান্তকে মনোনীত করা হয়েছে (সহ-শিক্ষা সম্পাদক: সাকিব শাহরিয়ার)।
এছাড়া, নারী বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাড. হুমায়রা নূর, কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক হিসেবে মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক হিসেবে সাঙ্গফতা বুশরা মিশমা (সহ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক: এহসানুল মাহবুব জোবায়ের), স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাড. মনজিলা ঝুমা, মিডিয়া সম্পাদক হিসেবে ইয়াসির আরাফাত (সহ-মিডিয়া সম্পাদক: আবদুল্লাহ আল মামুন), ধর্ম সম্পাদক হিসেবে মাওলানা সানাউল্লাহ খান (সহ-ধর্ম সম্পাদক: সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস), গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মশিউর রহমান, সংস্কৃতি সম্পাদক হিসেবে লুৎফর রহমান (সহ-সংস্কৃতি সম্পাদক: মেহেরাব সিফাত), শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাড. আলী নাছের খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাইয়েদ জামিল (সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মাহবুব আলম), তথ্য-প্রযুক্তি সম্পাদক হিসেবে রাশেদ উল আলম (সহ-তথ্য-প্রযুক্তি সম্পাদক: তাওহিদ তানজিম) এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
অন্যান্য সম্পাদকমণ্ডলীর মধ্যে মানবাধিকার সম্পাদক হিসেবে অ্যাড. আরমান হোসাইন (সহ-মানবাধিকার সম্পাদক: খালেদ সাইফুল্লাহ জুয়েল), সমাজকল্যাণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে ইশতিয়াক আকিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুনা হাফসা), অর্থ ও পরিকল্পনা সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল ফয়সাল (সহ-অর্থ ও পরিকল্পনা সম্পাদক: সাইফুল ইসলাম সাইফ), শিল্প ও বাণিজ্য সম্পাদক হিসেবে মাজেদুর রহমান (সহ-শিল্প ও বাণিজ্য সম্পাদক: আবদুল্লাহ মামুন নিলয়), সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক হিসেবে মো. রাসেল মোল্লা, ক্রীড়া সম্পাদক হিসেবে আহনাফ সাঈদ খান (সহ-ক্রীড়া সম্পাদক: ইমরান নাঈম), জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে তামিম আহমেদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে আবু সাঈদ লিওন, যুব ও কর্মসংস্থান সম্পাদক হিসেবে মোহাম্মদ মিরাজ মিয়া (সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক: ওয়াহিদুজ্জামান), মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে ডা. জাহেদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে এম.এম. শোয়াইব (সহ-প্রশিক্ষণ সম্পাদক: জাহিদ আহসান), টেকসই উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুর রহমান তুহিন (সহ-টেকসই উন্নয়ন বিষয়ক সম্পাদক: আসাদুল্লাহ গালিব) এবং বেসরকারি পেশাজীবী বিষয়ক সম্পাদক হিসেবে সাদ্দাম হোসেন দায়িত্ব পালন করবেন।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন— ঢাকা বিভাগ উত্তরে সাইফুল্লাহ হায়দার (সহ-সাংগঠনিক সম্পাদক: শওকত আলী), চট্টগ্রাম বিভাগ দক্ষিণে এ.এস.এম. সুজাউদ্দীন (সহ-সাংগঠনিক সম্পাদক: জাওয়াদুল করিম), রাজশাহী বিভাগে ইমরান ইমন (সহ-সাংগঠনিক সম্পাদক: সাকিব মাহাদী), চট্টগ্রাম বিভাগ উত্তরে নাভিদ নওরোজ শাহ্ (সহ-সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম সৈকত), রংপুর বিভাগে ডা. মো. কামরুল ইসলাম দর্পণ (সহ-সাংগঠনিক সম্পাদক: মোশাররফ হোসেন), সিলেট বিভাগে প্রকৌশলী কামরুল আরিফ (সহ-সাংগঠনিক সম্পাদক: নাহিদ উদ্দিন তারেক), খুলনা বিভাগে শাহরিন ইরা (সহ-সাংগঠনিক সম্পাদক: মোল্যা রহমতুল্লাহ), বরিশাল বিভাগে ড. শামীম হামিদী (সহ-সাংগঠনিক সম্পাদক: কাজী সালমান), ময়মনসিংহ বিভাগে মিয়াজ মেহরাব তালুকদার (সহ-সাংগঠনিক সম্পাদক: তানহা শান্তা) এবং ঢাকা বিভাগ দক্ষিণে আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন (সহ-সাংগঠনিক সম্পাদক: হাসিবুর রহমান অপু)। এছাড়া, ডায়াসপোরা বা প্রবাসী সাংগঠনিক সম্পাদক হিসেবে রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজাকে মনোনীত করা হয়েছে (সহ-সাংগঠনিক সম্পাদক: রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ)।
সহ-সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে আশিক চৌধুরী, তৌহিদ হোসেন, খায়রুল কবীর, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, সোহেল রানা, আসাদ বিন রনি, ফিহাদুর রহমান দিবস, রাফিদ এম ভূঁইয়া, আবদুল্লাহ আল কাফি, নয়ন আহমেদ, প্রীতম সোহাগ, ফাহিম রহমান খান পাঠান, আকরাম হোসেন রাজ, মোহাম্মদ উসামা, রাসেল আহমেদ, মাহবুব এ খোদা, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু সাইদ মো. নোমান এবং ডা. মিনহাজুল আবেদীনকে।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে অধ্যাপক এম.ই.এইচ. আরিফ, আব্দুল মান্নাফ, আ.হ.ম. শামসুল মুক্তাদির, ইকরাম এলাহী খান সাঁজ, প্রফেসর জার্জিস কাদির চৌধুরী, মো. মাইনুল ইসলাম মান্না, মোহাম্মদ শোয়াইব, বিপিন জ্যোতি চাকমা, গোপীনাথ ত্রিপুরা, আরিফুল দাঁড়িয়ে, ইয়াহিয়া জিসান, নাজমুল হাসান সোহাগ, আবদুল্লাহ আল মনসুর, মো. ইনজামুল হক, মো. ইমরান হোসেন, এহসানুল মাহবুব জোবায়ের, দিদার শাহ, সালাউদ্দিন জামিল সৌরভ, মো. রাকিব হোসেন, কাজী ফখরুল ইসলাম, অ্যাড. জায়েদ বিন নাসের, আজাদ আহমেদ পাটোয়ারী, আলামিন সরকার, আহমেদ করিম চৌধুরী, মো. রবিউল ইসলাম, ইমরান আল নাজির, নাজমুল বাশার, সাইফ ইবনে সারওয়ার, তৌকির আজিজ, সালওয়া শামস, গাজী শরিফুল ইসলাম ওহিদ, ডা. মো. আবদুল মোহাইমিন (সাইমন), সাব্বির মাহমুদ, প্রকৌশলী সৈয়দা শামী আক্তার, মো. মজিবুল আলম হিমেল, শেখ শাহাদাত হোসেন, সাদ্দাম হোসাইন, মো. আরিফুর রহমান, স্নিগ্ধা মৃধা, মিনহাজ মুরশিদ তূকি, জাহিদুর রহমান, মোহাম্মদ আনোয়ার জাহান, কাওসার হাবিব, সাব্বির আহমেদ, আবু সালেহ মো. নাসিম, ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি, মশিউর রহমান শুভ, পুষ্টিবিদ রায়হানুল ইসলাম, মনি মুক্তা, আবদুল আজিজ, নাকিবুর রহমান, তৌসিব মাহমুদ সোহান, শামীম ইউসূফ, ইঞ্জিনিয়ার আবদুল হামিদ, ইঞ্জিনিয়ার মাহমুদ নাসের, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, মো. আবদুল্লাহ ভূঁইয়া শাহাদাত এবং সাইয়েদা জান্নাতকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তালিকায় উল্লিখিত নামগুলোর ক্রম জ্যেষ্ঠতার বিচারে নির্ধারণ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন