প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা জেলা পরিষদের প্রশাসক এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী জানিয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। তিনি উল্লেখ করেন, বিএনপি হচ্ছে মা, মাটি ও মানুষের দল।
দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পী বলেন, উপকূলীয় জনপদ পাইকগাছা ও কয়রা দীর্ঘ সময় ধরে অবহেলিত রয়েছে।
তিনি বলেন, পূর্বের ওয়াদা অনুযায়ী বিএনপির একজন কর্মী হিসেবে এই এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। অবহেলিত দুর্গম এবং প্রত্যন্ত এই এলাকার কোন মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকার এবং আমরা সবাই কাজ করছি। তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে এখানকার সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
তিনি ২১ সেপ্টেম্বর সোমবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাপ্পী বলেন, চোখ মানব দেহের একটি গুরুত্বপুর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার মানুষ এই ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা পাবে এবং ভবিষ্যতে এই ধরনের ফ্রী ক্যাম্পের বেশি বেশি আয়োজন করা হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার মোঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, মেছের আলী, ইমরান সরদার, ইব্রাহিম গাজী, আবুল মজিদ গোলদার, সুজিত মন্ডল, সন্তোষ কুমার সরকার, সাত্তার মোড়ল, মফিজুল ইসলাম টাকু, সন্তোষ দাস, আসাদুজ্জামান ময়না, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, প্রণব কান্তি মন্ডল, মনিরুল ইসলাম মন্টু ও ফয়সাল রাশেদ সনি।
দিনব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্পে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় ২ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ শত রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করেন। বাকী রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন