প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার ধামরাইয়ে অটোরিকশাচালক সায়েদুর রহমান হত্যা মামলায় সদর আলী সোহরাব ও আলমগীর হোসেন নামের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় ঘোষণা করেন।
এছাড়া, ডাকাতির অপরাধে তাদের আলাদাভাবে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ নভেম্বর সকালে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কুশুরা থেকে ধানতারা বাজারগামী পাকা সড়কের পাশে একটি ধানক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সায়েদুর রহমান ছিলেন একজন অটোরিকশাচালক। এ ঘটনার পর ধামরাই থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বাদী হয়ে ওই দিনই একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক আনিসুর রহমান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বিচার চলাকালে মামলাটিতে মোট ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন