প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার নিরালা আবাসিক এলাকায় জাপান টোব্যাকো কম্পানির এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা এসময় তার কাছে থাকা ব্যাগও ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর থানার নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে সবুজবাগের নাসিম ট্রেডার্সের সামনে এই ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম সালমান (২৩)। তিনি নিরালা সবুজবাগ এলাকার জাহাঙ্গীরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত সালমানকে লক্ষ্য করে গুলি ছুড়ে ল্যাপটপের ব্যাগ নিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন