প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"মিয়ানমার বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে"—এটি একটি যৌক্তিক অনুমান হিসেবে বিবেচনা করার বিষয়ে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি। তিনি উল্লেখ করেছেন যে, "মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছিল" এমন একটি যৌক্তিক অনুমান করার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন বিচারক ইওয়াসাওয়া ইউজি। রায় পড়ার এক পর্যায়ে তিনি এই মন্তব্য করেন।
ইওয়াসাওয়া ইউজি বলেন, “২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে ঘিরে সৃষ্ট প্রেক্ষাপট এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য সহায়ক ছিল এবং রোহিঙ্গা গোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ক্ষেত্রে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি গড়ে তুলেছিল।”
তিনি আরও বলেন, “আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এর সামনে উপস্থাপিত সমস্ত প্রমাণ একত্রে বিবেচনা করলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্যে কাজ করেছে—এমন একটি যৌক্তিক অনুমানকে সমর্থন করে।”
গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ প্রমাণ করার দায়ভার গাম্বিয়ার ওপর বর্তায় বলে আদালত স্মরণ করিয়ে দেন।
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, তা নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন