প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত থেকে অবৈধভাবে ভারতীয় নাগরিক পুশইনের আশঙ্কা ঠেকাতে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন গ্রাম পুলিশ সদস্যরা।
শনিবার সকাল থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাঁদের। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, গত দুই সপ্তাহ ধরে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের পুশইনের চেষ্টা করছে বিএসএফ ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে। স্থানীয় জনসাধারণের নিরাপত্তায় সর্বদা বিজিবি দায়িত্ব পালনে সুরক্ষা নিশ্চিত করে আসছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিজিবি সাধারণ মানুষের মধ্যে কোনো ভীতি সৃষ্টি না হয়, সেই জন্যই গ্রাম পুলিশকে সংযুক্ত করা হয়েছে। তাছাড়া জনসচেতনামূলক মাইকিংসহ জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। পুশইন প্রতিরোধে গ্রামবাসী বিজিবির সঙ্গে একত্নতা ঘোষণা করেছেন।
হিলি এলাকার স্থানীয় বাসিন্দা বাশা মিয়া বলেন, ‘ভারতীয় নাগরিকদের পুশইনের বিষয়টি সীমান্তবাসীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আজ সকাল থেকে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখে আমরা কিছুটা স্বস্তি অনুভব করছি।’
স্থানীয়দের দাবি, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন