প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছেন। এটি হরমুজ ইস্যুর ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হচ্ছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং এর নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থা নিয়ে চলমান আলোচনা অংশ হিসেবে আরাগচির এই সফর। জানা গেছে, এই বিষয়ে গত দুই মাস ধরে ধারাবাহিক আলোচনা চলছে ইরান ও ওমানের মধ্যে।
ইরানের কর্মকর্তারা বারবার উল্লেখ করেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর ব্যবস্থাপনা পরিচালনা করা তাদের সার্বভৌম অধিকার।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের অতীতের ইতিহাস হচ্ছে বিভিন্ন চুক্তি লঙ্ঘন বা ভঙ্গ করা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান নতুন করে কোনো আলোচনার জন্য আবেদন করেনি। তবে যদি মধ্যস্থতাকারীরা তেহরান আসেন, তাদের স্বাগত জানানো হবে।
অন্যদিকে, বাঘেই অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে এবং ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে দেওয়া ছাড় (এক্সেম্পশন) প্রত্যাহার করে সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন