প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে ভ্যান চালক সুমন সিকদারকে (৩৮) কুপিয়ে হত্যার, ১৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমন সিকদার ওই গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ওইদিন সন্ধ্যায় বাড়ির সামনে রিগ্যান হাওলাদার, সুমন সিকদার ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদারসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে পুকুরে ফেলে চলে যায়।
পরে বাকেরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত রিগ্যান হাওলাদার কবাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং রফিক হাওলাদারের ছেলে। অন্য অভিযুক্তরা হলেন একই এলাকার বাবুল সিকদারের ছেলে সুমন সিকদার ও অবসরপ্রাপ্ত পুলিশ মনা তালুকদার।
এদিকে হত্যাকাণ্ডের, ১৪ দিন পেরিয়ে গেলেও আজ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে না পারায় নিহতের স্বজনরা একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করলেও কোনো ফল আসেনি। এতে বাকেরগঞ্জ থানা পুলিশের ব্যর্থতা নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন