প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর একটি ভবনের কার্নিশ বেয়ে চুরি করতে ওঠার সময় এক যুবকের মৃত্যু ঘটে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত যুবকের নাম হৃদয় (২৬), তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া গ্রামের মো. শাহজাহানের পুত্র। বর্তমানে হৃদয় কামরাঙ্গীরচরের পাকাপোল এলাকায় বসবাস করতেন।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, হৃদয় নামের ওই যুবক গত রাতে মাদবর বাজার এলাকার একটি তিনতলা ভবনের কার্নিশ বেয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় সম্ভবত তার পা পিছলে গিয়ে তিনি নিচে পড়ে মারা যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশ্যে তিনি ভবনটিতে প্রবেশের জন্য কার্নিশ বেয়ে উঠেছিলেন। এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
নিহত হৃদয়ের বড় ভাই মো. কাওসার জানান, হৃদয়ের তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তিনি অটোরিকশা চালাতেন এবং মাদকাসক্ত ছিলেন। শনিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন