প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি, কারখানাটির অবকাঠামোও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে, উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের মালিকানাধীন এই বাগানবাড়িতে অভিযানে নেতৃত্ব দিতে এসেছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
পরিবেশ অধিদপ্তর জানাচ্ছে, এই কারখানাটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়ে সিসা উৎপাদন করা হচ্ছিল। এ কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। অভিযানের ফলে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি, কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। যাতে ভবিষ্যতে এখানে এ ধরনের কার্যক্রম চালানোর সুযোগ না থাকে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস মন্তব্য করেছেন, পরিবেশবিধ্বংসী ও অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন