প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ত্রিত্বে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীই নিবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, "আমি আগেই বলেছি, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্পষ্টভাবে এই কাজটি করতে হলে তাকে সেখানে সময়টা দিতেই হবে। তার মানে এই না যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। আমি মনে করি, এটি প্রধানমন্ত্রী এবং তার (পররাষ্ট্রমন্ত্রী) সিদ্ধান্ত।"
গত মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। প্রায় ৪০ বছর পর বাংলাদেশ এ পদে নির্বাচিত হলো।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, "সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো তথ্যকে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই।" তবে তিনি আরও জানান, "বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণ এসেছে।"
এদিকে গতকাল মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা তিনি জানেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ বলেন, "একটি রাজ্যের পরাজিত ব্যক্তি কী বলল তা আমলে নিচ্ছে না সরকার।" এ হত্যাকাণ্ডে (হাদি হত্যাকাণ্ড) জড়িত সন্দেহে ভারতে গ্রেফতার আসামিদের ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে কাজ করছে সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন