প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবান, ৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সেনাবাহিনী জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে।
‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামে একটি চাঁদের গাড়ি (জিপ) স্থানীয় বাসিন্দাদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসাসেবা সহজ করার উদ্দেশ্যে সেনাবাহিনীর রুমা জোনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পাড়ার প্রতিনিধিদের হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি (অধিনায়ক, ৩৬ বীর)।
মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, বাসাত্লং পাড়া ও হ্যাপিহিল পাড়াসহ আশপাশের জনপদের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি পথে যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
বম, মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের দৈনন্দিন যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, বাজারজাতকরণ এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে যানবাহনের অভাব ছিল একটি বড় প্রতিবন্ধকতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন