প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রিটিশ পুলিশ যুক্তরাজ্যের একটি মার্কিন বিমানঘাঁটি এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে ইরানে হামলায় ব্যবহৃত হওয়ার সন্দেহ রয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে বিস্ফোরক আইনে অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে।
সংবাদ মাধ্যম আলজাজিরা জানাচ্ছে, রবিবার ভোরে স্থানীয় সময় গ্লুচেস্টারশায়ার ওয়েলফোর্ড এলাকায় তিনটি সন্দেহজনক যানবাহনের খবর পাওয়ার পর সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে। পরে কাউন্টার টেররিজম পুলিশ ঘটনাটির তদন্তে যুক্ত হয়। গাড়িগুলো ঘিরে ৪০০ মিটার নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে এবং সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল সেগুলো পরীক্ষা করছে।
ঘটনার পর আশপাশের প্রায় ৮৫টি বাড়ির বাসিন্দাকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পাঁচজনই হেফাজতে আছেন।
কাউন্টার টেররিজম পুলিশের সিনিয়র ন্যাশনাল কো-অর্ডিনেটর ভিকি ইভান্স বলেছেন, "তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।"
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ঘাঁটিটি হলো রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি। ব্রিটিশ সরকারের অনুমোদনে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে।
জুলাই মাসে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত কোনো ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন