প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ক্যারিবীয় সাগরে একটি নৌযানে হামলা চালিয়ে মাদক পাচারের অভিযোগে চারজনকে হত্যা করা হয়েছে।
এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা গেছে।
সাউদার্ন কমান্ড (সাউথকম), যা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের অধীনে কাজ করে, এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়েছে যে নৌযানটি মাদক পাচারের কাজে সক্রিয়ভাবে জড়িত ছিল। তাদের দাবি অনুযায়ী, হামলার ফলে চারজন ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী হামলার একটি ঝাপসা ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেপ্টেম্বরের শুরুতে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে একটি অভিযান শুরু করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, লাতিন আমেরিকাভিত্তিক মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধে রয়েছে।
এএফপির তথ্য অনুযায়ী, ওই অভিযান শুরু হওয়ার পর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিচালিত হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত যেসব নৌযানে হামলা চালিয়েছে, সেগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলÑএমন দাবির পক্ষে চূড়ান্ত বা সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।
এদিকে, আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পর্যায়ে পড়তে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন