প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘রাজনীতিতে আমার বাবার মতো সত্যবাদী মানুষের সংখ্যা খুবই কম। আমরা যে পাপ করেছি, তার মাসুল এখন আমাদের দিতে হচ্ছে,’ এসব মন্তব্য করেছেন রুমিন ফারহানা। তিনি ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছিলেন।
বুধবার (২১ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকার নিজ বাসভবনের সামনে এ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে রুমিন ফারহানা বলেন, আজকের বাংলাদেশের রাজনীতির যে অবস্থান, এর জন্য আমরা সবাই দায়ী। এ সময় তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ। বক্তারা ভাষাসৈনিক অলি আহাদকে ব্রাহ্মণবাড়িয়ার গর্বিত সন্তান ও বিশিষ্ট নেতা হিসেবে উল্লেখ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম এবং অ্যাডভোকেট ফরহাদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন