প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল শহরের বটতলা এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে নগরীর হালিমা খাতুন স্কুলসংলগ্ন একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের মতে, শহরের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। তবে, এর আগেই গোয়েন্দা পুলিশ সেখানে হানা দেয় এবং ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন বৈঠকের খবর পেয়ে থানা পুলিশ এবং নগর গোয়েন্দা শাখার একাধিক দল নিয়ে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও গ্রেফতারকৃতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে ডিবি পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা আগামী ২৮ সেপ্টেম্বরকে কেন্দ্র করে একটি বৈঠক করছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, গ্রেফতার হওয়া সকলের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন