প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালত একই সঙ্গে ২২ সেপ্টেম্বর ২০২৬ ভূমি মন্ত্রণালয়ের জারি করা একটি স্মারকের বৈধতা নিয়ে রুল জারি করেছেন। ওই স্মারকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ইজারাদার হিসেবে নাসির মিয়াকে বিবেচনা করে বাংলা ১৪৩৩ সালের অবশিষ্ট সময়ের জন্য যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়।
রিটকারী পক্ষের অভিযোগ, একই বালুমহালের ইজারা-সংক্রান্ত বিষয়ে অন্যদের বাদ দিয়ে একজনকে ক্ষতিগ্রস্ত ইজারাদার হিসেবে বিবেচনা করে অনুমতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বৈধতা নিয়েই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।
এর আগে ১৩ সেপ্টেম্বর ২০২৬ আপিল বিভাগের আদেশের পর সুনামগঞ্জ জেলা প্রশাসন যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন