প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার লবণচরা থানাধীন ওয়াজেদ নগর এলাকায় গভীর রাতে একটি মুদি দোকান এবং পাশের যুব উন্নয়ন সংঘের কার্যালয়ে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। এই ঘটনায় মুদি দোকান মালিকের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান মালিক ডালিম রাত ১১টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়রা দোকানে আগুন জ্বলতে দেখতে পান। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে মুদি দোকান ও যুব উন্নয়ন সংঘের কার্যালয় সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ফলে যুব উন্নয়ন সংঘের ১২০টি চেয়ার, কার্যালয়ের আসবাবপত্র এবং একটি প্রজেক্টর পুড়ে গেছে। দোকান মালিকের দাবি, এতে তাঁর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ডালিম জানান, তিনি সন্দেহ করছেন যে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁর দোকানে আগুন লাগিয়েছে। তাঁর দাবি, ওই দোকানে বিএনপির নেতাকর্মীরা বসতেন। এ কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। আগুনে দোকানের সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি নাশকতার ঘটনা হিসেবে প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন