প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গালফ অব এডেন বা এডেন উপসাগরে দায়িত্ব পালন শেষে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর ৪৮তম এসকর্ড টাস্ক গ্রুপ বাংলাদেশ, মিয়ানমার এবং মালয়েশিয়া সফরের পরিকল্পনা করছে। সোমবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।
মুখপাত্র জানান, টাস্ক গ্রুপটি সম্প্রতি এডেন উপসাগরে তাদের নির্ধারিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে তারা চীনে ফেরার পথে রয়েছে। জিয়াং বিন বলেন, আসন্ন সফরের সময় পেশাগত বিনিময় কর্মসূচি এবং জাহাজ পরিদর্শনের (শিপ ওপেন ডে) আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করা হবে, পাশাপাশি একটি অংশীদারিত্বমূলক যৌথ ভবিষ্যৎ গঠনে অবদান রাখা হবে।
গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার 'তাংশান', গাইডেড-মিসাইল ফ্রিগেট 'দাচিং' এবং পূর্ণাঙ্গ সরবরাহকারী জাহাজ 'তাইহু'-র সমন্বয়ে গঠিত এই টাস্ক গ্রুপটি ২০২৫ সালের ১১ অক্টোবর এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলীয় এলাকায় এসকর্ড মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
এটি উল্লেখযোগ্য যে, পিএলএ নৌবাহিনী ২০০৮ সালের ডিসেম্বর থেকে এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলীয় জলসীমায় নিরাপত্তার উদ্দেশ্যে এ ধরনের এসকর্ড মিশন পরিচালনা করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন