প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে এক বিরোধের ফলে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ২৭ বছর বয়সী যুবক জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। গোয়াইনঘাট থানা পুলিশ এই ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে।
এই ঘটনা সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অপরদিকে, অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে এবং নিহতের চাচাতো ভাই।
পুলিশের তথ্য অনুযায়ী, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। এর পর মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে ভিকটিম পক্ষের লোকজন কোপ দেন। এই সময় আমির হোসেন ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু ঘটে।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সারওয়ার আহমদ দৈনিক ইনকিলাবকে জানান, জাহাঙ্গীর হাসপাতালে আসার আগেই মারা গিয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন